কুমিল্লায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত শুভ উদ্বোধন

0
191

মোঃ মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও কুমিল্লা-৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন এড.রেজাউল করিম খোকন,বুড়িচং থানার ওসি মারুফ রহমান,উপজেলা

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান,ইউপি চেয়ারম্যন আলহাজ্ব আবু তাহের, হাজীঃ বিল্লাল হোসেন চেয়ারম্যন পল্লী বিদ্যুৎ ২ এর ডিজিএম হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল হাসেমসহ আরো অনেকে। এছাড়াও হাসপাতালের জরুরি ও আবাসিক চিকিৎসক, সেবিকা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান এমপি নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং রোগীদের স্বাস্থ্যসেবার খবর নেন এবং বক্তব্য বলেন সেবার মান শতভাগ নিশ্চিত করতে হবে।


কুমিল্লায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত শুভ উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here