
রোকুনুজ্জামান রোকন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা’র সভাপতি আনোয়ার হোসেন আরিফ ও বাংলাদেশ প্রেসক্লাব এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে তাকে এবং বাংলাদেশ প্রেসক্লাব কে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি মহল। তারা তথাকথিত ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ও অনলাইন মাধ্যম চ্যানেল সিক্স টিভি’র মাধ্যমে এ ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। এ দিকে এ ধরনের অপপ্রচার বন্ধ করতে এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাংবাদিকগন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কর্মীগন সহ শনিবার সন্ধায় বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখায় এক প্রতিবাদ সভার আয়োজন করেছে।
বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা’র সভাপতি আনোয়ার হোসেন আরিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খন্দকার আলপ্তগীন স্বপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিঃ সহ-সভাপতি সুরুজ্জামান, সহ সভাপতি মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লিটন, সাংবাদিক- রফিকুল ইসলাম, ফারুক শেখ, রোকুনুজ্জামান রোকন, আসমাউল হুসনা আশা।
এ সময় বক্তারা বলেন, গত ২৪ আগষ্ট আন্ধারীঝাড় ইউ পি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডলের হাতে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় গত ২৫ আগষ্টে বিভিন্ন দপ্তরে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেন বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা’র সভাপতি ও দৈনিক গনকন্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন আরিফ। অভিযোগের কপিতে টাইপিং মিস্টেকে গনকন্ঠ না হয়ে জনকন্ঠ হয়ে যায়। পরবর্তীতে বিষয় টি দৃষ্টিগোচর হলে জ অক্ষরের জায়গায় গ লিখে সংশোধনী কপি পুলিশ সুপার কুড়িগ্রাম বরাবর প্রেরণ করা হয়। টাইপিং মিস্টেকে গনকন্ঠ এর জায়গায় জনকণ্ঠ কে কেন্দ্র করে গত ২ সেপ্টেম্বর অনলাইন পোর্টাল bd24live.news, banglarjanapad.com, kolkataxpress.com ও Channel6bangla অনলাইন টিভি ও দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জনকন্ঠ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফেসবুকে বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখা’র সভাপতি আনোয়ার হোসেন আরিফ এর বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজির অভিযোগ শিরোনামে সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি একবারে তথ্য বিভ্রাট হওয়ায় প্রমানিত হয় এটি তৃতীয় পক্ষের ইন্দনে টাকার বিনিময়ে আনোয়ার হোসেন আরিফ ও বাংলাদেশ প্রেসক্লাব কে হেয় প্রতিপন্ন করার জন্য নাটক সাজানো হয়েছে।
ভ্রান্ত ওই সংবাদে উল্লেখ করেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি অবৈধ সুবিধা আদায় ও প্রতারনা করা, আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড়ের নুরুর দিঘী সংলগ্ন ফুলকুমার নদ হতে বালু উত্তোলনের খবর পেয়ে কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ আরো কয়েক জনকে নিয়ে আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডলের অফিস গিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এ ঘটনায় চেয়ারম্যান জাবেদ আলীকে হেনেস্তা করতে আনোয়ার নিজেকে দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি দাবী করে। কথিত ওই সাংবাদিকের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গনাইরকুটি গ্রামের জনৈক সুলতান মাহমুদ (৩৫) এর নিকট থেকে ২ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তুলে ধরে।
খবর টিতে লেখা হয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি অবৈধ সুবিধা আদায় ও প্রতারনা করার কথা বলা হয়েছে বিষয় টি হাস্যকর যে, ভয়ভীতি অবৈধ সুবিধা আদায় ও প্রতারনা করার বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য না জেনে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের লিখিত বা মৌখিক ভাবে কোন অভিযোগ না থাকলেও ব্যক্তির উদ্দেশ্য হাসিলের কারনে এমন মানহানি কর বিষয় টি লেখা হয়েছে।
আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড়ের (নুরুর দিঘী) সংলগ্ন ফুলকুমার নদ হতে বালু উত্তোলনের খবর পেয়ে কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ আরো কয়েক জনকে নিয়ে আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডলের অফিস গিয়ে মোটা অংকের টাকা দাবি করে এই বিষয় টি বড়ই হাস্যকর যে, আন্ধারীঝাড় ইউ পি চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্চিত হয় ২৪ আগষ্ট, ২৫ আগষ্ট ভূরুঙ্গামারী থানায়সহ কয়েক টি দপ্তরে এই বিষয়ে লাঞ্চিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, তদন্তকারী কর্মকর্তা তদন্তে সাংবাদিকের করা অভিযোগের সত্যতা উঠে এসেছে যা তদন্ত চলা কালীন সময়ের ভিডিও ফুটেজ সংরক্ষণ রয়েছে, হাস্যকর বিষয় হলো যে ৯ দিন অতিবাহিত হলেও চেয়ারম্যানের চাঁদাবাজির কোন অভিযোগ ছিলো না কিন্তু মামলা হতে নিজেকে বাঁচানোর জন্য ইউ পি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ৮ দিন পর সাংবাদিকদের উপর চাঁদাবাজির অভিযোগ করে। পরে কিছু কথিত সাংবাদিকদের টাকা দিয়ে এমন ভিত্তিহীন একটি খবর প্রকাশ করে এটা তৃতীয় পক্ষের সাজানো মিথ্যা পরিকল্পনা ছাড়া আর কিছুই না।
এ ঘটনায় চেয়ারম্যান জাবেদ আলীকে হেনেস্তা করতে আনোয়ার নিজেকে দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি দাবী করে বিষয় টি খুবই হাস্যকর যে, আনোয়ার হোসেন আরিফ দৈনিক গনকন্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ( ১৯৭২ সাল থেকে প্রকাশিত দৈনিক গনকন্ঠ) গনকন্ঠ পত্রিকার অনেক পরের পত্রিকা জনকণ্ঠ সুতরাং সুনামধন্য গণকন্ঠ পত্রিকার পরিচয় না দিয়ে জনকণ্ঠ পত্রিকার পরিচয় দেওয়ার প্রশ্নই আসে না। আরো উল্লেখ থাকে যে দৈনিক গনকন্ঠ ও দৈনিক অপরাধ কন্ঠ ২ টি সুনাম ধন্য পত্রিকায় কাজ করার পরেও কি ভাবে ভুয়া সাংবাদিক লিখে সংবাদ প্রকাশ করে এই সব কথিত সাংবাদিক গন।
কথিত ওই সাংবাদিকের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গনাইরকুটি গ্রামের জনৈক সুলতান মাহমুদ (৩৫) এর নিকট থেকে ২ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই বিষয়ে সি আর ৪৫/২২ ভূরুঙ্গামারী, মামলার কথা বলা হয়েছে ভূরুঙ্গামারী থানায় খোঁজ নিয়ে দেখা যায় সি আর ৪৫/২২ ভূরুঙ্গামারী, মামলা টি ২ সেপ্টেম্বর প্রতিবেদন টি প্রকাশের পূর্বেই আপোষ করে বিজ্ঞ আদালতে মামলা টি ফাইনাল দিয়েছে এ এস আই আতাউর রহমান। তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান জানান, অভিযোগে দেওয়া স্বাক্ষী রফিকুল ইসলাম ও মিজানুর রহমান এর মাধ্যমে জানা যায়, সুলতান মাহমুদের জামাতা চাকুরির জন্য মাহবুবুর রহমান মাহবুব নামের ঢাকার এক ব্যক্তিকে ২ লক্ষ ১০ হাজার টাকা দেন। পরে বিবাদীর সাথে কথা বলে অনেক দিন আগেই বাদী বিবাদী উভয় পক্ষে স্বাক্ষরিত আপোষ নামাসহ বিজ্ঞ আদালতে মামলা টি ফাইনাল দেওয়া হয়েছে। অথচ ভিত্তিহীন সংবাদ টি প্রচারের সময় উল্লেখিত নম্বরে কোন মামলা নেই ভূরুঙ্গামারী থানায় এটি চোয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্চিত ঘটনার টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে যা খুবই দুঃখ জনক এর তীব্র নিন্দা জানাই।





