
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে ও উপদেষ্টা বশির আহমেদ মোল্লার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, রায়পুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ফারুক মিয়া, টিএইচ আজাদ কালাম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন, সহ-সভাপতি রফিকুল হক, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকিব রাসেল, কোষাধ্যক্ষ তন্ময় কুমার সাহা, দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম, পারভেজ মোশারফ, দিদার মিয়া, তাছলিমা আক্তার, পরাগ আহমেদ, নাজিম উদ্দিন প্রমূখ।












