কুষ্টিয়া মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

এমডি জিলহজ খান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে আশরাফুল (৪০) ও জাহাঙ্গীর (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া মিরপুরের চিথলিয়া ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর ও মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল এবং মিরপুরের ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।


কুষ্টিয়া মিরপুর ও ভেড়ামারায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles