ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সভা ধোপাগোল।

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

ধোপাগোলে ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সভা
দুর্ভিক্ষ এড়াতে সিলেটের পাথর কোয়ারী খোলে দিন।

বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহকারী ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের পাথর কোয়ারী বন্ধ থাকায় এ অঞ্চলের লাখো মানুষ রোজগারহীন মানবেতর জীবনযাপন করছেন।

সিলেটের প্রধানতম কর্মক্ষেত্র পাথর কোয়ারী যেখানো লাখো মানুষ যুগ যুগ ধরে পাথর আহরন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

বিগত চার বছর ধরে মানুষের এ কর্মসংস্থান বন্ধ থাকায় এ অঞ্চলের সামগ্রিক জীবনে অচলাবস্থা বিরাজ করছে।

রাষ্ট্রীয় কোষাঘারের ডলার খরচ করে পাথর আমদানী করার মাধ্যমে জাতীয় ক্ষতি সাধিত হচ্ছে,অথচ আমাদের পাথর কোয়ারী সচল থাকলে একদিকে যেমন রিজার্ভের ডলারের সাশ্রয় হতো অপরদিকে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা সহজতর হতো।

৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় ধোপাগুল এলাকায় পাথর কোয়ারী খোলে দেয়ার দাবীতে অনুষ্ঠিত ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী নাসির উদ্দীনের সভাপতিত্বে ও ঐক্য পরিষদের সদস্যসচিব নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল।

বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা মন্তাজ আলী, সাংবাদিক শাব্বির আহমদ, সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, আজির মিয়া, শ্রমিক নেতা লাল মিয়া, প্রমুখ। সভায় পাথর কোয়ারী খোলে দেয়ার দাবীতে আন্দোলনের বিভিন্ন কর্মসূচির রুপরেখা প্রনয়ন করা হয়।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গণসংযোগ, ও চুড়ান্ত কর্মসূচি হিসেবে সর্বাত্মক ধর্মঘট।

সভায় বক্তারা সিলেটবাসীর অস্তিত্বের স্বার্থে পাথর কোয়ারী খোলে দেয়ার আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন।


ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সভা ধোপাগোল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles