রায়পুরার চাঁনপুরে কেন্দ্রীয় আ.লীগনেতার পথসভা

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার চানপুর ইউনিয়নের সওদাগর কান্দি ও বগডের কান্দি এলাকায় বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) সকালে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।

উপজেলার চানপুর ইউপি সদস্য মহসিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামিলীগের সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌরসভা আওয়ামিলীগের সহসভাপতি মো. হারুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, ৬নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ডা. শাহ্ আলম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিলন মুন্সি, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি মো. মুছা মিয়া, হীরা মিয়া প্রমূখ।
এসময় বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, খন্দকার টিপু সুলতান, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইয়াকুব মাষ্টার, মো. আবুল কাসেম, নয়ন সরকার, ছাত্রনেতা রাজিব আহমেদ, মো. রাজন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কাওছার এলাকাবাসীকে কোন ভায়ের লোক না হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশরত্ন শেখ হাসিনার লোক হওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় যুবলীগনেতা মো. ওয়াসিম, বশির আহাম্মদ মোল্লা ও আল-আমিন প্রধান অতিথিকে ফুলদিয়ে বরণ করে নেন এবং চানপুর ইউপি চেয়ারম্যান আঃ মোমেন সরকার অভ্যর্থনা জানান।


রায়পুরার চাঁনপুরে কেন্দ্রীয় আ.লীগনেতার পথসভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles