
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর পদোন্নতিজনিত বদলি উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমী বড়লেখা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখা বিদায় সংবর্ধনার আয়োজন করে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখার সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন চৌধূরীর সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
১৫ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) বিকাল ৪.০০ ঘটিকায় বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তারুণ্য নাট্য গোষ্ঠীর সহ সভাপতি সাংবাদিক হানিফ পারভেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এড. গোপাল দত্ত বাবলু(এপিপি), বড়লেখা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, বড়লেখা উপজেলা একাডেমীক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, বেতার শিল্পী নাসের সরকার মনি, নজরুল একাডেমীর পৃষ্ঠপোষক জুনেদ রায়হান রিপন, পাতাকুঁড়ি থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম, নাট্যযোদ্ধা সিলেট’র সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, প্রবাসী ইয়াং সোসাইটি বড়লেখার জাফর আহমদ, উপজেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সমিতা চক্রবর্তী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের খালেদা বেগম, বাঙালী বাউল শিল্পী গোষ্ঠীর প্রসেনজিৎ শর্মা, উপজেলা বাউল সংগীতশিল্পী সংগঠন বড়লেখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মন্টু, তারুণ্য নাট্যগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সালমান কবীর।
নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী’র এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বড়লেখার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে মনোমুগ্ধকর নাচ, গান ও নাটকের।
পরিশেষে, বিদায়ী সংবর্ধিত অতিথি নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রত্যেক সংগঠনের দেয়া আলাদা আলাদা সম্মাননা ক্রেস্ট সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে গ্রহণ করেন।





