বুড়িচং উপজেলায় প্রথমদিনের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা। সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রথমদিনের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হালিম খাতুন বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, ফকির বাজার স্কুল এন্ড কলেজ, শংকুচাইল উচ্চ বিদ্যালয়, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ও ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি কেন্দ্র পরিদর্শন করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান এবছর বুড়িচং উপজেলায় এসএসসি কেন্দ্র ৬ টি, দাখিল – ৩ টি ও কারিগরি পরীক্ষার – ১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবারের এসএসসি পরীক্ষায় ৩৭৬৬জন পরীক্ষার মধ্যে ৩৭১২ জন পরীক্ষা অংশ গ্রহণ করেন এবং অনুপস্থিত ৫৪ জন। দাখিল পরীক্ষায় ১০৭৮জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩৭ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং ৪১ জন অনুপস্থিত এবং ভোকেশনাল (কারিগরি) পরীক্ষায় ৪৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮৭ জন পরীক্ষার অংশ গ্রহণ করে এবং ১১ জন অনুপস্থিত ছিল।

প্রথমদিনে এসএসসি বাংলা পরীক্ষায় ৫৪জন, দাখিলে কোর আন মাজিদ ও তাসবিত পরীক্ষার্থী ৪১ জন এবং কারিগরিতে বাংলা পরীক্ষায় ১১জনসহ ১০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।


বুড়িচং উপজেলায় প্রথমদিনের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles