
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ বিজয়নগর থানার নেতৃত্বে অদ্য ১৮-০৯-২০২২ ইং বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে এক সাঁড়াষি অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে এসআই/মোঃ শরীফুল ইসলাম সঙ্গীয় অফিসার এএসআই/মোঃ আমির হোসাইন, এএসআই/মোঃ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২৩ বোতল স্কফ সিরাপ সহ ধত আসামী ১। মোঃ সোহেল রানা (৩৮), ২। মোঃ সাব্বির খাঁন(২১), দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।





