লালমনিরহাট জেলার সুবিধা বঞ্চিত মানুষের পাশে পুনাক সভানেত্রী জীশান মীর্জা

বিশেষ প্রতিনিধি লালমনিরহাট:

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা মহোদয়ের উদ্যোগে লালমনিরহাট জেলার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ছাগল ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার দুড়াকুটি কামরুন্নেছা ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী ও ছাগল এবং টিউবওয়েল বিতরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুনাক অরাজনৈতিক ও অলাভজনক একটি প্রতিষ্ঠান। প্রথমে এটি পুলিশ অফিসার্স মিসেসদের নিয়ে ছিলো, যেটি পুলিশ পরিবারের কল্যাণ করার কাজ করতো। চাকুরির সুবাদে পুলিশ নিজেদের পরিবার সুন্দর করে চালাতে পারে। তাই গতানুগতিক ধারার বাহিরে এসে পুনাক সাধ্যমত চেষ্টা করছে মানুষের পাশে এসে তাদের সেবা করার। তারই ধারাবাহিকতায় আজকে লালমনিরহাটে ৩৫ পরিবারের মাঝে ছাগল, খাদ্য সামগ্রী, টিউবওয়েল দিচ্ছি। এভাবে সারাদেশে জেলা পুনাকের মাধ্যমে সাধারণ মানুষের সেবায় সেবামূলক কাজ অব্যাহত রাখবে পুনাক।

এসময় লালমনিরহাট জেলা পুনাকের সভানেত্রী উম্মে কুলসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুনাকের কোষাধ্যক্ষ নাফিস সিদ্দিকী, উৎপাদন ও বিপনন সম্পাদক মেহের আফরোজ প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল) জনাব মারুফা জামাল সহ জেলা পুলিশ লালমনিরহাটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ।


লালমনিরহাট জেলার সুবিধা বঞ্চিত মানুষের পাশে পুনাক সভানেত্রী জীশান মীর্জা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles