ভোলায় ১৫৫ (একশত পঞ্চান্ন) গ্রাম গাঁজাসহ আটক ০২

0
144

বিশেষ প্রতিনিধি ভোলা:

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে দু’টি পৃথক অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০৭নং ওয়ার্ড হইতে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক ও পৌরচরজংলা ০৯নং ওয়ার্ড হইতে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।

অদ্য ১৯-০৯-২০২২ তারিখ ১৭.৪৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০৭নং ওয়ার্ডস্থ ওয়েষ্টান পাড়া জনৈক শহিদ মিয়ার বাসার পশ্চিম পার্শ্বের রাস্তার ফুট পাথের উপর মাদক ব্যবসায়ী ১। মোঃ মামুন তালুকদার (২৮), সাং-পৌরকাঠলী, পাকার মাথা, ০৮নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, থানা ও জেলা- ভোলাকে ৫৫ (পঞ্চান্ন) অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্র্রেফতার করেন।

অদ্য ১৯-০৯-২০২২ তারিখ রাত ২০.৪৫ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোঃ আবুল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া, ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা পৌরচরজংলা ০৯নং ওয়ার্ড রুপসী সিনেমা হলের পিছনে জনৈক আজাদ এর বন্ধ দোকনের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (৩২), সাং-পৌরকাঠালী, ০৮নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, থানা ও জেলা-ভোলাকে ১০০(একশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।


ভোলায় ১৫৫ (একশত পঞ্চান্ন) গ্রাম গাঁজাসহ আটক ০২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here