বড়লেখায় ইউএনও’কে মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায় সংবর্ধনা প্রদান

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী মহোদয়ের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

এ উপলক্ষে সম্প্রতি উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক আতিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, ইটাউরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনাম উদ্দিন, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী মহোদয়কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নিবার্চিত হওয়ায় এনাম উদ্দিন এবং বন্যায় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিক্ষার্থীদের পাঠদানে অসামান্য অবদান রাখায় দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।


বড়লেখায় ইউএনও’কে মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায় সংবর্ধনা প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles