
মোঃ মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি মধ্য অনুষ্ঠিত হয়েছে।(১৭ অক্টোবর ২০২২)সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের বুড়িচং উপজেলা সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান (টিউবওয়েল) প্রতীকে ৬৫ ভোট ,বুড়িচং উপজেলা যুবলীগের সহ-সভাপতি তারিক হায়দার(হাতি) প্রতীকে ২৮ ভোট,ডা:এমএ কাদের খান(তালা) প্রতীকে ০৩ ভোট,,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ঘুড়ি) প্রতীকে ২০ ভোট, মোহন মিয়া (অটোরিকশা) প্রতীকে ০৩ ভোট ও রবিউল আলম ক্রিকেট ব্যাট (শূন্য) কোন ভোট পায়নি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানান, গণনা শেষে ১২০ ভোটের মধ্য ১১৯ ভোট বৈধ এবং ১টি বাতিল হয়।
তারেক হায়দারের প্রাপ্ত ভোট ২৮ এবং মশিউর রহমান খান ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়।অপরদিকে ৪নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কুমিল্লা সদর,বুড়িচং ও ব্রাহ্মণপাড়া কেন্দ্রে মহিল সদস্য দুই প্রার্থী এড.ফাহমিদা জেবিন(দোয়াত কলম) ও অধ্যাপক মোসা:লাভলী আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে এড.ফাহমিদা জেবিনের প্রাপ্ত ভোট কুমিল্লা সদরে ১০৬, বুড়িচং -৫১, ব্রাহ্মণপাড়া-১২৮ ভোট, মোট ১৮৫ টি।
অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক লাভলী আক্তার কুমিল্লা সদরে ১২,বুড়িচং ৬৫,ব্রাহ্মণপাড়া-৭৮ ভোট, মোট ভোট ১৫৫টি। প্রাপ্ত ফলাফলে এড.ফাহমিদা জেবিনকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন অফিস। এদিকে মশিউর খানের বিজয়ী হওয়ায় তার কর্মী সমর্থকরা আনন্দ -উল্লাসে মেতে উঠে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিম খাতুন প্রতিনিধিকে জানান,জনপ্রতিনিধি, উপজেলা বিভাগীয় কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কর্মকর্তাগণের সহযোগীতায় একটি অবাদ,সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।





