ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা কর্তৃক “ফ্রি ব্লাড গ্রুপ” নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্দ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত দক্ষিণ বিয়ানীবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে ফ্রি- ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা।
প্রথম ধাপের কর্মসূচিতে অংশগ্রহণ করে বিয়ানীবাজার পৌরসভা সহ বেশ কয়েকটি ইউনিয়ন ছাত্র জমিয়তের ফরমভুক্ত সদস্যবৃন্দ ও সর্বস্তরের জনতা।

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি জাহিদ আহমদের পরিচালনায় ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হা.আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউকে জমিয়ত নেতা শেওলা ইউনিয়ন নির্বাচনে জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মাওলানা এনাম উদ্দিন। এসময় উপজেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে উনাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম,যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম জুমন,সহ-সাধারণ সম্পাদক আরশাদ জাফরী,সাহিত্য সম্পাদক মাহবুবুল আলম,প্রচার সম্পাদক ওলিউর রহমান,অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত,মাদ্রাসা বিষয়ক সম্পাদক আমানুর রশিদ, নির্বাহী সদস্য আব্দুল আলিম,আফজল হুসাইন,পৌর ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান,আব্দুল ওয়াদুদ,অর্থ সম্পাদক সাদিক আহমদ,আবুল হাসানাত সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে সেচ্ছাসেবী হিসেবে দায়িত্বপালন করেন আবিদুর রাহমান খান,দিহান আহমদ চৌধুরী ও তাদের টিম।

পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে উপজেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে ফ্রি-ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।


ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা কর্তৃক “ফ্রি ব্লাড গ্রুপ” নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles