শান্তিগঞ্জে এইচএসসি ব্যাচ ২২ এর বিদায় অনুষ্ঠান ও মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন

0
82

ইমরানুল হাসান,বিশেষ প্রতিনিধি শান্তিগঞ্জ সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজ এর এইচএসসি ব্যাচ ২২ এর বিদায় অনুষ্ঠান ও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

০১ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১১ ঘটিকা হতে অনুষ্টান টি শুরু করা হয়। বিশিষ্ট লেখক, প্রভাষক ও সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার এর সঞ্চালনায় প্রথম অধিবেশনে পবিত্র কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমরানুল হাসান। গীতা পাঠ করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী অমিও চক্রবর্তী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক ও অধ্যক্ষ্য সৈয়দ রমিজ উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো আরব আলী। বক্তব্য রাখেন প্রভাষক শরাফত উল্লাহ, সুমন কান্তি দাস, মোজাম্মেল রউফ।

এসময় উপস্থিত থেকে সিনিয়র সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, মৃদুল চন্দ আরো অনেকে। এসময় শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিমন আহমেদ,সাদিকুল ইসলাম, সোমা বেগম,মুসলিমা বেগম। বিদায়ী বক্তব্য নিয়ে আসেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সোমা, আলমগীর প্রমূখ।


শান্তিগঞ্জে এইচএসসি ব্যাচ ২২ এর বিদায় অনুষ্ঠান ও মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here