
মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:
যশোরের বসুন্দিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম মোতালেব বিশ্বাস(৩৫)। সে যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার মৃত মহসিন বিশ্বাসের ছেলে। সোমবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহতের ভাই আব্দুল মতিন বিশ্বাস, সে খুলনাতে ফার্নিচারের রংয়ের কাজ করতো। সোমবার দুপুর দেড়টায় জিআরপি পুলিশের মাধ্যমে জানা যায় যে যশোর বসুন্দিয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে জানতে পেরে যশোর রেলস্টেশনে এসে মৃত্যু দেহটি শনাক্ত করি। মৃতদেহটি বাসায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।













