চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী আহত।

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাইয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় তানজিমা ইয়াসমিন মুক্তা নামে এক পরীক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে।

বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। মুক্তা মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। সে মিরসরাই কলেজে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরীক্ষার জন্য কেন্দ্রে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হয় মুক্তা। এরপর তাকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাইয়ান চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত পরীক্ষার্থী মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।

মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার বলেন, মুক্তা আমাদের কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার তার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্র নিজামপুর সরকারি কলেজে যাওয়ার পথে সে দুর্ঘটনায় আহত হয়। চিকিৎসকের সঙ্গে কথা বলে জেনেছি তার শারীরিক অবস্থা ভালো নয়। কয়েকবার বমি করেছেন। দোয়া করি মেয়েটা যেন সুস্থ হয়ে ফিরে আসে।


চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী আহত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles