জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় সেরা ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার

0
97

মোঃ শাহ জামাল,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরে অন্যান্য বছরের ন্যায় এবারও জন্ম -মৃত্যু নিবন্ধন এর কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত জেলার জন্ম -মৃত্যু নিবন্ধনে অক্টোবর মাসে সর্বোচ্চ সেবা প্রদান করতে পারেন শেরপুরের পাঁচটি উপজেলার মধ্যে ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা। তারই ধারাবাহিকতায় ১৪/১১/২২ ইং তারিখে জেলা প্রশাসক, শেরপুর জনাব সাহেলা আক্তার জন্ম মৃত্যু নিবন্ধনে অক্টোবর মাসে সেরা উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইগাতী জনাব মো: ফারুক আল মাসুদ এর হাতে ক্রেস্ট তুলে দেন। তিনি শেরপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণকে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করার নির্দেশনা প্রদান করেন।

বর্তমান প্রেক্ষাপটে মানুষের জন্ম – নিবন্ধন এর ভোগান্তি কমিয়ে আনতে, ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহক তাঁর প্রয়োজনীয় তথ্য সংশোধন ও নতুন করে জন্ম নিবন্ধন এর কার্যক্রম অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবে। যেখানে পুর্ববর্তী সময়ে মাসের পড় মাস সময় ব্যয় হতো। কিন্তু বর্তমানে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পড় থেকে, কমেছে ভুল ও ভোগান্তির পরিমাণ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন আমাদের সেবামূলক কার্যক্রম সচল থাকবে।


জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলায় সেরা ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here