
মোঃআব্দুল জব্বার,ষ্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর:
দক্ষিণ পশ্চিম অঞ্চলে কয়েক দিন ধরে শীত পড়তে শুরু করেছে আর শীতের মৌসুম শুরু হতে না হতেই আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস আহরণে ব্যস্ত যশোরের প্রতিটি গ্রামের গাছিরা, গাছ প্রস্তুত করতে শুরু করেছে। যারা খেজুরের রস সংগ্রহের উদ্দেশ্যে বিশেষভাবে গাছ কাটায় পারদর্শী স্থানীয় ভাষায় তাদেরকে গাছি বলা হয় এ গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে নিপুন হাতে গাছ চাচা ছোলা ও নলি বসানোর কাজ করে। শীত মৌসুম এলেই দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্বত্র শীত উদযাপনের নতুন আয়োজন শুরু হয় খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন এ অঞ্চলের গাছিরা।তাদের মুখে ফুটে ওঠে রসালো হাসি শীতের দিন মানেই খেজুরের রস ও নলেন গুড়ের ম-ম গন্ধ। শীতের সকালে খেজুরের তাজা রস কতটা যে তৃপ্তিকর তা বলে বোঝানো যাবে না। আর খেজুরের রসের পিঠা এবং পায়েস তো খুবই মজাদার এ কারণে শীত মৌসুমের শুরুতেই গ্রামাঞ্চলে খেজুরের রসের ক্ষীর,পায়েস,ও পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। প্রতিদিন কোন না কোন বাড়িতে খেজুরের রসের তৈরির খাদ্যের আয়োজন চলে। শীতের সকালে বাড়ির উঠানে বসে সূর্যের তাপ নিতে নিতে খেজুরের মিষ্টি রস যে পান করেছে তার স্বাদ কোনদিন সে ভুলতে পারবেনা। শুধু খেজুরের রসি না, এর থেকে তৈরি হয় সুস্বাদু পাটালি খেজুরের গুড় বাঙালির সাংস্কৃতিক একটা অঙ্গ। স্থানীয়রা বলেছেন মাত্র কয়েকদিন পর থেকেই গাছ থেকে রস সংরক্ষণ করা হবে। রস থেকে গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় মাঘ মাস পর্যন্ত।





