ফেনীতে দেশের বৃহত্তম ফল মার্কেটের উদ্বোধন

0
210

রাকেশ দত্ত আরিয়ান,বিশেষ প্রতিনিধি ফেনী:

ফেনীতে দেশের বৃহত্তম ফল মার্কেট স্টার লাইন ফ্রুর্ডস কমপ্লেক্স ও কোল্ড ষ্টোরেজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (ফেনী-২) আসনের সাংসদ সদস্য, নিজাম উদ্দিন হাজারী মার্কেটটির উদ্বোধন করেন। স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, মার্কেটটিতে রয়েছে ২৫০টি ফলের আড়ৎ। দেশের কোথায়ও এত বড় ফল মার্কেট আর নেই বলে তিনি জানান। ৭ একর এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এ মার্কেটে রয়েছে ৫টি কোল্ড ষ্টোর। দূর-দূরান্ত থেকে আসা ফল ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশাল আবাসিক হোটল, পার্কিংএর ব্যবস্থা, ব্যাংকিং সুবিধা, সার্বক্ষনিক সিকিউরেটি ব্যবস্থা, পুরো মার্কটে জুড়ো সিসি ক্যামেরাসহ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফেনী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামিম, ফেনী সদর উপজেলা বালিগাঁও ইউনিয়নের চেয়ারম্যন মোজাম্মেল হক বাহার, ফেনী পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন খান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার, ১৮নং ওয়ার্ডের কাউন্সিল সাইফুউদ্দিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মেহেদি রুবেল চৌধুরী, ফল আড়ৎদার সমিতির সভাপতি আবদুল মতিনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


ফেনীতে দেশের বৃহত্তম ফল মার্কেটের উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here