চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

0
140

জি আর রনক,রাজশাহী বিভাগীয় প্রধান:

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কুবেদ আলী নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। কুবেদ আলী জেলার ভোলাহাটের মধ্যখড়কপুর এলাকার মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।

অতিরিক্ত পিপি রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের জুলাই মাসের ৮ তারিখ দুপুরে পারিবারিক কলহের জের ধরে কুবেদ আলী তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হলে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে তিনি মারা যান।মামলার একমাত্র আসামি কুবেদ আলী আদালতে বিচারকের সামনে নিজের দোষের কথা স্বীকার করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে রায় প্রদান করলেন বিচারক।


চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here