
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর শহরের আলা মুন্সীর মোড়ে চালু হল আধুনিক দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের তৃতীয় শাখা। নতুন আলোর পথ দেখতে শুরু করল লোহাগড়াবাসী।দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, বিশিষ্ট চক্ষু চিকিৎসক, বড় বড় চক্ষু হাসপাতালের সার্জেনরা এই অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচারের মাধম্যে এর সূচনা করেছেন।
চোখের সমস্যায় সুচিকিৎসা দিতে বদ্ধপরিকর লোহাগড়া শহরের এই দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালটি ।দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের প্রথম সূচনা হয় মাদারীপুর কালকিনিতে, দ্বিতীয় শাখার সূচনা হয় মোকসেদপুর বাটিকামারীতে আর এখন তৃতীয় শাখার সূচনা হলো নড়াইলের লোহাগড়াতে। আমাদের সাথে চক্ষু চিকিৎসার জন্য যেকোনো প্রয়োজনে ফোন করুনঃ 01775-293299 এই নাম্বারে।













