বড়লেখায় ইনসাফ এর আয়োজনে ‘দরিদ্র পরিবারের সন্তানদেরকে বিনামূল্যে সুন্নতে খতনা সম্পূর্ণ’

0
133

শাহরিয়ার শাকিল,বিশেষ প্রতিনিধি বড়লেখা মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখার উপজেলাধীন সমাজসেবী সংঘটন ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে সংগঠনের উপদেষ্টা(কাতার প্রবাসী) আহমদ আব্দুল্লাহ মাশহুদ এর অর্থায়নে দরিদ্র পরিবারের সন্তানদেরকে বিনামূল্যে সুন্নতে খতনা সম্পূর্ণ করা হয়েছে।

বৃহঃবার‘(১৯ জানুয়ারি) বড়লেখা সিটি ক্লিনিক’এ উপজেলার কয়েকটি এলাকা যথাক্রমে- পাঠনা, সোনাতুলা, দক্ষিণ মুছেগুল, আইলাপুর, আতুয়া, হলদিরপার, দক্ষিণ কাঠালতলী, দক্ষিণ হরিপুর, দোহালিয়া, সায়পুর, পূর্ব ঘোলসা এবং ডিমাই সহ কিছু এলাকার দরিদ্র/এতিম পরিবারের শিশুদেরকে সুন্নতে খতনা করে দেওয়া হয়েছে ৷

এ সময় উপস্থিত ছিলেন- বড়লেখা সিটি ক্লিনিক এর পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বড়লেখা মোহাম্মাদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা ইংরেজি প্রভাষক তারেক আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলার শাখার সদস্য সচিব সাংবাদিক (উপদেষ্টা,IRSS) তাহমিদ ইশাদ রিপন, ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল হামিদ তাজুল, ,স্থায়ী পরিষদ IRSS এর সদস্য ছাইদুল মাহবুব, সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরিফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া আহমেদ সহ উপস্থিত ছিলেন ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ ।


বড়লেখায় ইনসাফ এর আয়োজনে ‘দরিদ্র পরিবারের সন্তানদেরকে বিনামূল্যে সুন্নতে খতনা সম্পূর্ণ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here