রাজধানীতে অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৮

0
84

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১০০৪ পিস ইয়াবা, ৭১ গ্রাম হেরোইন, ১০ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ৫৫০০টি ট্যাপেনটাডোল ও ১৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।


রাজধানীতে অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৮

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here