বিলুপ্ত প্রজাতি মেছোবাঘ উদ্ধার

0
80

সাগর মিয়া,ষ্টাফ রিপোর্টার ঝিনাইগাতি শেরপুর

ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতি প্রাণি মেছো বাঘ উদ্ধারঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতি প্রাণি ১টি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ ও থানা পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে ওই মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।

আজ সকাল ৮টার দিকে বন্দভাটপাড়া গ্রামে বাবু’র বাড়ীর একটি কাঠাল গাছে মেছো বাঘটিকে দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় পুলিশ ও বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও বনবিভাগের লোকজন সেখানে গিয়ে এলাকাবাসীদের সহযোগীতায় মেছো বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে থানা কর্তৃপক্ষ উক্ত মেছো বাঘটিকে রাংটিয়া রেঞ্জের পক্ষে গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের নিকট পাহাড়ে ছেড়ে দেয়ার জন্য হস্তান্তর করেন। এসময় মেছো বাঘটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় জমে। অনেক দুর থেকে এই মেছোবাঘ দেখতে আশেন,, এই মেছোবাঘ অনেক আগে বেশি দেখা জেতো,, এখনকার সময় এই মেছোবাঘ গুলোকে কমি দেখা জাই এই মেছোবাঘ গুলো আজ বিলুপ্তের পথে ৷


বিলুপ্ত প্রজাতি মেছোবাঘ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here