রায়পুরা ট্রাক ও সিএনজি সংর্ঘষে নিহত ১

0
88

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকাপ-সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক খোরশেদ মিয়া (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হন।

নিহত খোরশেদ মিয়া পাশের ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এখন পর্যন্ত আহতের নাম ঠিকানা যানতে পারে নি পুলিশ। সিএনজিতে থাকা এক যাত্রী গুরুতর আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়া হচ্ছে।

আজ রোববার সকাল সাতটায় মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ন-১৯ – ৬২৭২ নামের একটি পিকাপ ভৈরব যাবার পথে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক ভৈরব থেকে আসা বারৈচা গামী সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিকাপের সামনের অংশ এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক নিহত হন। সিএনজিতে থাকা৷ এক যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে বলে যানা যায়। এ ঘটনার পর থেকে পিকাপ চালক পালিয়ে যান। এ ঘটনার পর থেকে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ যানযট নিরসনে কাজ করে। সকাল ৯টায় গাড়ি দুটো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার করি। গাড়ী দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে পিকাপের চালক পলাতক। এ বিষয়ে পরবর্তী আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।


রায়পুরা ট্রাক ও সিএনজি সংর্ঘষে নিহত ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here