Home দুর্ঘটনা আগুন মাদারীপুরের ডাসারে বসতঘরে অগ্নিকান্ড

মাদারীপুরের ডাসারে বসতঘরে অগ্নিকান্ড

মাদারীপুরের ডাসারে বসতঘরে অগ্নিকান্ড

মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে মোঃ কুদ্দুছ শেখ নামে এক অসহায় কৃষকের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে প্রায় দশ লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের তৈয়ব আলী শেখের কৃষক ছেলে কুদ্দুছ শেখের বসতঘরের একটি রুমে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে পুরো ঘরে ছরিয়ে পরে। পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন প্রায় ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক ঐ অসহায় কৃষকের বসতঘর ও সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় দশ লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি সাধন হয়েছে ঐ অসহায় পরিবারের। ভূক্তভোগী অসহায় কৃষক কুদ্দুছ শেখ কান্না জড়িত কণ্ঠে বলেন, আগুনে আমার প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। আমি এখন কিভাবে বাঁচবো। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরদার বলেন, অসহায় কৃষক কুদ্দুস শেখের বসতঘরে অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।


মাদারীপুরের ডাসারে বসতঘরে অগ্নিকান্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here