নাইক্ষ্যংছড়ি উপজেলার সিএনজি, টমটম ও মটর বাইক ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ।

প্রজ্ঞাজ্যোতি বড়য়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি উপজেলার সিএনজি, টমটম ও মটর বাইক ঐক্য সংগঠন বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে রামু উপজেলার সিএনজি সংগঠনের কাছে।

তার দ্বারা বাহিকতায় নাইক্ষ্যংছড়ি সিএনজি, টমটম ও মটর বাইক ঐক্য পরিষদের অফিসে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সিএনজি, টমটম ও মটর বাইক ঐক্য পরিষদের সিনিয়র নেতৃত্ব বিন্দু ও ঐক্য পরিষদের সকল সদস্য।

ঐক্য পরিষদের সকল সদস্যরা প্রতিবাদ সমাবেশে জানান নাইক্ষ্যংছড়ি সিএনজি, টমটম ও মটর বাইক ঐক্য পরিষদের সকল ড্রাইভার রামু উপজেলায় ভাড়া নিয়ে গেলে রামু উপজেলার সিএনজি সংগঠনরা বিভিন্ন ভাবে নির্যাতন চালায় নাইক্ষ্যংছড়ি ঐক্য পরিষদের ড্রাইভারের উপর। যেমনঃ চাঁদা বজি করে অর্থ আদায়, গাড়ির চাবি নিয়ে ড্রাইভারকে মারধর সহ নাইক্ষ্যংছড়ি ড্রাইভারকে ভাড়া নেওয়ার সুযোগ ও গাড়ি থামাতে দেওয়া হয় না।

আরও জানান এই নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে এই সমাবেশের মাধ্যমে প্রশাসনের প্রতি বিশেষ আহাব্বান জানান।


নাইক্ষ্যংছড়ি উপজেলার সিএনজি, টমটম ও মটর বাইক ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here