ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ আহত ৬

0
98

মোঃ তুহিন মিয়া,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চরবারা মাঠে আয়োজিত সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে চরবারা বনাম লক্ষিবর দুটি টিম,খেলা চলাকালীন সময় চরবারা টিম এক গোলে এগিয়ে যায়, খেলার শেষ পর্যায় লক্ষিবর টিমের জসীম ও চরবারা টিমের সাদিক এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে,এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্র সস্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে এতে উপয়পক্ষের মধ্যে ঘন্টাব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে অন্তত ৬জন আহত হয়েছেন বলে জানা যায়।

সংঘর্ষ চলাকালীন অবস্থায় স্থানীয় ইউপি সদস্য সাদিক মিয়া থানা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয় মুরব্বিয়ানদের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও বিচার সালিশের মাধ্যমে ২ পক্ষেরই নিষ্পত্তির মতামত হয়।ছাতক থানার অফিসার ইনচার্জ উপস্থিত মাইনুল জাকির বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এ ব্যাপারে আর কোন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা করা হবে।


ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ আহত ৬

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here