চট্টগ্রাম পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

আজ ০৮ ফেব্রুয়ারী ২০২৩ খ্রি: দুপুর ১১.৩০ টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস.এম শফিউল্লাহ্ বিপিএম মহোদয়ের সভাপতিত্বে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শুরুতে চট্টগ্রাম জেলার পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। উক্ত সভায় উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং নেতৃবৃন্দের উত্থাপিত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থি’ত ছিলেন জনাব মো: কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও জনাব মু: তরিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন (প্রশাসন), চট্টগ্রাম।


চট্টগ্রাম পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles