গলাচিপায় ভিপি নূরের ক্যালেন্ডার বিতরণ।

মোঃ রাসেল,স্টাফ রিপোর্টার গলাচিপা পটুয়াখালী

গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নে গণঅধিকার পরিষদ এর উদ্যোগে কাটাখালি বাজারে বুধবার বিকেলে গনসংযোগ করে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করে দলটির নেতাকর্মীরা।

দেখা যায়,দলটির নেতাকর্মীরা বিকেল ৪ ঘটিকায় কাটাখালি বাজারে উপস্থিত হয়।বাজারের দোকান গুলোতে ও সাধারণ মানুষের মধ্যে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করে ও ভিপি নূরের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করে।বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু নাঈম।

আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ এর গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব জাকির হোসেন মুন্সি ও যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রাসেল প্যাদা ও সদস্য সচিব আবুল হোসেন এবং শ্রমিক অধিকার পরিষদ এর সদস্য সচিব আমির হোসেন ও যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা।

মোঃ রাসেল প্যাদা গণমাধ্যম কে বলেন, সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আমাদের দল প্রতিষ্ঠা করা হয়েছে।ভিপি নুরুল হক নূরের হাত ধরি বাংলাদেশ রক্ষা করি। ক্যালেন্ডার বিতরন ও শুভেচ্ছা বিনিময় প্রোগ্রাম পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে গলাচিপা পৌরসভা সহ সকল ইউনিয়নে এ কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ।

এবং হাফিজুর রহমান বলেন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র কাঠামো পরিবর্তনে ভিপি নুরুল হক নুরের বিকল্প নেই।এবং তার নেতৃত্ব বাংলাদেশের কাটামো পরিবর্তন হবে ইনশাল্লাহ।

আরো আমির হোসেন বলেন, বাংলাদেশ রক্ষা করতে হলে ভিপি নুরুল হক নূর ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে,তাই আসুন আমরা সবাই ভিপি নুরের হাত ধরি বাংলাদেশ রক্ষা করি।


গলাচিপায় ভিপি নূরের ক্যালেন্ডার বিতরণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles