পঞ্চগড় জেলা সদরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযান

0
90

উদয় চন্দ্র রায়,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড় জেলা সদরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে ২টি ড্রাইভার কে জরিমানা ধার্যপূর্বক আদায়,৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।বৃহস্পতিবার (০৯- ফেব্রুয়ারি) ২০২৩ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্দেগ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

পঞ্চগড় জেলা সদর উপজেলার তেঁতুলিয়া রোডের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২টি ট্রাক এর ড্রাইভারকে মোট ১,০০০ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায়, এছাড়াও নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণের অপরাধে ২টি ট্রাক এর ড্রাইভারকে মোট ১,০০০টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত হর্ণ ব্যবহারকারী ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল-আল-মামুন কাওসার শেখ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন জেলার স্থানীয় সাধারণ মানুষ। এ ধরনের অভিযান সবসময় অব্যাহত রাখার জোর দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।


পঞ্চগড় জেলা সদরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here