পঞ্চগড়ে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গন অধিকার পরিষদ এর বিক্ষোভ সমাবেশ 

0
83

উদয় চন্দ্র রায়,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

বিদ্যুৎ, গ্যাস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের  অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে গণঅধিকার পরিষদ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ করেন গন অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা। শুক্রবার (১০- ফেব্রুয়ারি) ২০২৩ইং বিকেল ৩ টায়  পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক সংলগ্ন গোল চত্বর শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়৷

বিদ্যুৎ গ্যাস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও বন্ধ করে সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার ও হাতের নাগালের মধ্যে সবসময় রাখতে হবে। বিক্ষোভ সমাবেশে এসব দাবি করে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা। সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীনতার অর্ধ শতক পরে এসে আজ বাংলাদেশে বিদ্যুৎ-গ্যাস তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে দিন দিন বেড়েই চলেছে। যা খেটেখাওয়া নিম্নবিত্ত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

সারাদিন দিনমজুরের কাজ করে কয় টাকাই বা মুুুজুুরি পায়। তাতে নুন আনতে পান্তা ফুরায়। আবার আঠারো কোটি মানুষের তিন কোটি বেকার। বিশ্ববিদ্যালয় পাশ করেও যুবকেরা বেকারত্বের যন্ত্রনায় আত্মহত্যা করছে। অথচ এদেশের টাকা দিয়ে গড়ে উঠছে বেগমপাড়া, সিঙ্গাপুর সহ নানা দেশে অবৈধ সম্পদের পাহাড়। আর এদিকে আমাদের সাধারণ মানুষ সারাদিন খেটেও ঠিকমত খেতে পারেনা। পঞ্চগড় জেলা গনঅধিকার পরিষদ এর সভাপতি মোঃ মাহফুজার রহমান এর  সভাপতিত্বে। গন অধিকার পরিষদ এর যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ইসলাম এর সঞ্চালনায়। সভায় বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্র অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মোঃ  রাশিদুল ইসলাম রিশাদ সহ আরো গন, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা’র অন্যান্য  নেতৃবৃন্দ৷


পঞ্চগড়ে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গন অধিকার পরিষদ এর বিক্ষোভ সমাবেশ 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here