যশোরে ডিবির ০২টা অভিযানে ইয়াবা, ফেনসিডিলসহ গ্রেফতার ০৫।

0
142

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার (১৬/০২/২০২৩) ডিবির জেলা গোয়েন্দা শাখা যশোরের সফল ২ টি অভিযানে ইয়াবা ফেনসিডিল সহ ৫ জন গ্রেফতার হয়েছে।

এসআই নিতাই চন্দ্র দাস, এএসআই ইমদাদুল হকদের সমন্বয়ে গঠিত একটা চৌকস কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন চাচঁড়া গাজীর দরগাহ ফিলিং স্টেশনের বিপরীতে বিসমিল্লাহ হোটেলের সামনে বেনাপোল হতে যশোর গামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) রাহুল সাহা ওরফে নব মুসলিম আব্দুল্লাহ শেখ (৩১), পিতামৃত- অরুণ সাহা, সাং- চালনা, থানা- দাকোপ, জেলা- খুলনা, (২) আরিফ (৩৭), পিতা- ইদ্রিস আলী, সাং- গোবারিয়া, থানা ও জেলা- বাগেরহাট, (৩) নাছরিন সুলতানা কবিতা @ দৃষ্টি (২৫), পিতা- ইব্রাহিম শেখ, সাং- দেয়ানা দক্ষিনপাড়া, থানা- দৌলতপুর, কেএমপি, খুলনাদের ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫১,০০০ টাকা। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

অপর অভিযানে ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান, এএসআই কামরুল ইসলাম, এএসআই নাজমুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযানে কোতয়ালী মডেল থানাধীন যশোর টু মাগুরা মহাসড়কে হামিদপুর গ্রামস্থ ঢাকা আহসানিয়া মিশন মিনি পার্কের সামনে রাস্তার পাশে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) শফিকুল ইসলাম (৩০), পিতামৃত- গফুর শেখ, সাং- মনোহরপুর মধ্যপাড়া, (২) সেলিম হোসেন (৩৫), পিতা- আব্দুর রশিদ মুন্সি, সাং- শেখহাটি বিশ্বাসপাড়া, উভয়থানা- কোতয়ালী, জেলা-যশোরদের ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৬,৫০০ টাকা। এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।


যশোরে ডিবির ০২টা অভিযানে ইয়াবা, ফেনসিডিলসহ গ্রেফতার ০৫।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here