বড়লেখায় যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
93

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়লেখায় বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

মৌলভীবাজার জেলার বড়লেখায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বজন সমাবেশের উদ্যোগে কেককাটা,আলোচনাসভা ও বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় বড়লেখা স্বজন সমাবেশের সভাপতি ও শাবির সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাঠাল তলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও স্বজন উপদেষ্টা অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, ফুলতলা-সাগরনাল শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক হানিফ পারভেজ, শিক্ষক শুভাশিষ দে শুভ্র, সাংবাদিক জালাল আহমদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, এ.জে লাভলু, মস্তুফা উদ্দিন, শাবির ল্যাব সহকারী রিপন দাস, উপজেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন ও সহসভাপতি আব্দুল আজিজ প্রমুখ।


বড়লেখায় যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here