প্রধানমন্ত্রীর জনসভাস্থলে স্রোতের মতো ছুটছে মানুষ

0
57

অনলাইন ডেস্ক

আজ শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাতি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ। সেই সমাবেশে চারিদিক থেকে স্রোতের মতো ছুটে আসছে মানুষ। এ যেন বাঁধ ভাঙা জোয়ার।

নারী-পুরুষ, তরুণ-তরুণী কেউই ঘরে নেই। যেন হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির আওয়াজে পিঁপড়ার মতো ছুটছে সবাই। মাইলের পর মাইল হেঁটে চলেছে তারা।

সবারই গন্তব্য ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাতি হাইস্কুল মাঠ। এই মাঠে তাদের ভোটে নির্বাচিত এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। তাকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে এই জনস্রোত।

চারিদিক থেকে ঢাক-ঢোল পিটিয়ে পোস্টার-ব্যানার নিয়ে ছুটছে জনসভাস্থলে। সব বয়সের মানুষের গন্তব্য একই পথে। কেউ আবার ছোট বড় নৌকা নিয়ে মিছিল নিয়ে ছুটছে। এ যেন অনন্য ভালোবাসা। এমন ভালোবাসা কোনও কিছুর বিনিময়েই পাওয়া যায় না। কোটালীপাড়ার মানুষ বারবার তার প্রমাণ রেখেছেন। তাই প্রধানমন্ত্রী জনসভাস্থলে আসার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। তিল ধারণের ঠাঁই নেই। মানুষ মাঠে স্থান না পেয়ে মাঠের বাইরে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে। তাদের সবার লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে এক নজর দেখা আর কথা শোনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ অঞ্চলের মানুষের বন্ধন নতুন নয়। যুগযুগ ধরে এ অঞ্চলের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার বন্ধন রয়েছে। তার প্রমাণ ’৯১ এর জাতীয় সংসদ নির্বাচনে এখানকার মানুষ রেখেছে। সেই নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনাকে নির্বাচিত করেছিলেন তারা। সেই থেকে ভালবাসার বন্ধন আরও সৃদৃঢ় হয়েছে। তাই প্রধানমন্ত্রী সময় পেলেই কোটালীপাড়ায় ছুটে আসেন এবং কোটালীপাড়ার জনগণের সঙ্গে কথা বলেন। এই বন্ধন সারাজীবন অটুট থাকুক এটাই সবার প্রত্যাশ।


প্রধানমন্ত্রীর জনসভাস্থলে স্রোতের মতো ছুটছে মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here