নড়াইলে দীপ্ত সাহাকে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা

0
54

খন্দকার ছদরুজ্জামান,জেলা প্রতিনিধি,নড়াইল

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দীনবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা(২৩) কে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার হোগলাডাঙ্গা গরানতলা শ্মশানের পাশের মাছেরঘের থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দিনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে তার এ্যাপাসি কালো রংয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে হোগলা ডাঙ্গায় নামযজ্ঞ অনুষ্ঠানে অনেকেই তাকে দেখলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি। আজ শনিবার সকাল ৯:৩০টার দিকে হোগলাডাঙ্গা গরানতল শ্মশানের পাশের ঘেরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


নড়াইলে দীপ্ত সাহাকে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here