নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

0
62

বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইনটি বিস্ফোরিত হয়।

আহত ব্যক্তির নাম গোলাম আকবর (২৫)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকঢালা জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের ওপার থেকে চোরাই গরু আনতে যান গোলাম আকবর। সেখানে মাইন বিস্ফোরণে বাম পায়ের গোড়ালি উড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। আহত গোলাম আকবর সংকটাপন্ন অবস্থায় বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটা পয়েন্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন মিয়ানমার থেকে শত শত চোরাই গরু নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য। এতে বিভিন্ন সময় মাইন বিস্ফোরণে বাংলাদেশিরা আহত হন।


নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here