
মোঃ মনির হোসেন,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়া পুরাতন সমাজের উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৬-ই ফেব্রুয়ারি) বাদ আছর হতে একসত্যাপাড়া পুরাতন জামে মসজিদ মাঠে, মসজিদের ইমাম বাহাউদ্দিন ও সালদা জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন এর পরিচালনায় ও মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
এতে প্রধান মেহমান ছিলেন ঢাকা মদিনা জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাহজালাল আশিকী। বিশেষ আলোচক হিসেবে ছিলেন হযরত মওলানা আব্দুর রহমান জাবেরী সাহেব ও মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মওলানা মুফতি হামিদুল ইসলাম এছাড়াও বহু স্থানীয় ওলামায়ে কেরাম কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন












