দুমকিতে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
73

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

সারাদেশের ন্যায় একযোগে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে আলোচনা রেলী, আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালিত হয়েছে।

২৭ফেব্রুয়ারি(সোমবার) বিকেল ৪ টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের উপজেলা মহিলা লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা (হেলেন) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার, সহ-সভাপতি মাও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ আলী মৃধা, দপ্তর সম্পাদক অধ্যাপক মাঈনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল হক রাজন, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ আজাহার আলী মৃধা, মহিলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। এসময় উপজেলার ৫টি ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে এক বনার্ঢ্য রেলি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। সভা শেষে কেক কাটার মাধ্যমে শেষ হয়।


দুমকিতে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here