ইন্দোনেশিয়ার তরুণী প্রেমের টানে আসছেন পটুয়াখালীর বাউফলে

0
85

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি

প্রেমের টানে বিয়ের পিঁড়িতে বসতে ৫ বছর পর পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনের কাছে আসছেন ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া। এ উপলক্ষে বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে ইমরানের বাড়িতে চলছে বিয়ের উৎসব। আগামী বৃহস্পতিবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। মোঃ ইমরান পটুয়াখালী সরকারি কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ করেছে। বর্তমানে ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ তথ্য নিশ্চিত করেন তার সহপাঠী মোঃ হাবিবুর রহমান (হাবিব উকিল)

ইমরান জানান, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্ব, একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার পরিবারের কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বর হজরত শাহজালাল বিমানবন্দরে আসেন নিকি উল ফিয়া। সেখান থেকে ইমরান নিকিকে তার বাউফলের বাড়িতে নিয়ে আসেন। তখন তার ২১ বছর না হওয়ায় বিয়ে করতে পারেননি। তখন ফিরে যান নিকি।

বর্তমানে ইমরানের বয়স ২৫ বছর। আর নিকি উল ফিয়ার বয়স ২৩ বছর। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি।

ইমরান বলেন, নিকি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। সব ঠিকঠাক থাকলে আজ রাত ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে নিকি। তাকে নিয়ে মঙ্গলবার বাউফল যাব।’

ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমাদের সঙ্গে ওর বাবা-মায়েরও হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিয়মিত কথা হয়। তাদের সঙ্গে কথা বলেই বিয়ের দিন ঠিক করে আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়েছি।


ইন্দোনেশিয়ার তরুণী প্রেমের টানে আসছেন পটুয়াখালীর বাউফলে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here