
মোঃ তুহিন মিয়া,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতক উপজেলার সুরমা ব্রীজের গোল চত্ত্বর এলাকায় গত ১মার্চ রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত চলে সংঘর্ষ,জানা যায় গোলচত্ত্বর এলাকায় কয়েকজন তরুন তরুনী টিকটিক ভিডিও রেকর্ডের সময় বাসখালা গ্রামের কয়েকজন যুবক বাদা দেয় এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে তারা ৷
এরপর দুটি গ্রামের লোকজন দেশীয় অশ্র সস্র নিয়ে ৪ঘন্টা ব্যাপি চলে ধাওয়া পাল্টা ধাওয়া এতে মুক্তিরগাও গ্রামের সাইফুল ইসলাম নামে একজন নিহত হয় ও শতাধীক ব্যাক্তি আহত হন সংঘর্ষ চলাকালে ছাতক, গোবিন্দগঞ্জ, দোয়ারাবাজার সহ বেশ কয়টি রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে পরে, বেশ কয়েকটি দোকান ও ভাংচুর করা হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২০জনকে আটক করেছে পুলিশ।













