ব্রাক্ষণবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতির ইন্তেকালে আল্লামা শায়খ সাজিদুর রহমান এর গভীর শোক ও সমবেদনা

আব্দুর রহীম হাজারী,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এর কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

আজ এক শোকবার্তায় আল্লামা সাজিদুর রহমান বলেন, ব্রাক্ষণবাড়ীয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির ইন্তেকালে আমরা আলেম সমাজ অত্যন্ত শোকাহত। রিয়াজ উদ্দিন জামি ছিলেন ব্রাক্ষণবাড়ীয়া সাংবাদিক সমাজের আইকন। তার ইন্তেকালে ব্রাক্ষণবাড়ীয়া সাংবাদিক সমাজ হারিয়েছে তাদের যোগ্য সাংবাদিক নেতাকে। জামির ইন্তেকালে ব্রাক্ষণবাড়ীয়া সাংবাদিক সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।

ব্রাক্ষণবাড়ীয়া প্রেসক্লাবের অভূতপূর্ব উন্নয়ন ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে রিয়াজ উদ্দিন জামির অবদান ব্রাক্ষণবাড়ীয়াবাসী শ্রদ্ধার সাথে স্বরণ রাখবে।

আল্লামা শায়খ সাজিদুর রহমান রিয়াজ উদ্দিন জামির আত্মার মাগফিরাত কামনায় মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ দোয়া করেন এবং জামির শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


ব্রাক্ষণবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতির ইন্তেকালে আল্লামা শায়খ সাজিদুর রহমান এর গভীর শোক ও সমবেদনা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles