মায়ের স্বপ্ন পূরণে মাকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে প্রবাসী ছেলে

0
88

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

হেলিকপ্টারে মাকে নিয়ে আসছেন শরিফুল ইসলাম – এমন খবর আগেই প্রচার হয় গ্রামে। দৃশ্যটি দেখতে সহস্রাধিক লোক জড়ো হয় প্রবাসীর বাড়ির সামনের মাঠ প্রাঙ্গণে।হেলিকপ্টার থেকে নেমে আসার পরই মা-ছেলেকে ফুল দিয়ে বরণ করেন গ্রামের মানুষ ও তাদের আত্মীয় স্বজনেরা।

ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ৩ টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের কাঠাদোরা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠাদোরা গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৮)। এক যুগ ২ বছর ধরে সৌদিয়াতে থাকেন। গতকাল সোমবার সকাল ৮ টার দিকে ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

পরে মা মালেকা বেগমের (৫৫) স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করেন। সোমবার বেলা ৩ টার দিকে ঢাকা পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাকে নিয়ে কাঠাদোরা গ্রামের নিজ বাড়ির সামনে মাঠে নামেন শরিফুল ।

গ্রামবাসী বলেন, আমাদের অজপাড়া গাঁয়ে এই প্রথম হেলিকপ্টার এসে নামলো। হেলিকপ্টার ও শরিফুলের মাকে দেখতে এসেছি।

শরিফুল ইসলাম বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে গ্রামের বাড়িতে আসবে। মায়ের প্রতি ভালোবাসা থেকে চেষ্টা করেছি। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেক দিন পর গ্রামের লোকদের দেখে খুবই ভালো লাগছে। হেলিকপ্টারে আমি, মা,আমার ছেলে, এসেছি।

শরিফুলের মা মালেকা বেগম বলেন, আমার আশা ও স্বপ্ন পূরণ করেছে ছেলে শরিফুল । আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

শরিফুলের আত্মীয় স্বজনরা বলেন,হেলিকপ্টারে করে তার মাকে নিয়ে গ্রামে এনেছেন। এটা মায়ের প্রতি ছেলের অন্যরকম ভালোবাসা।


মায়ের স্বপ্ন পূরণে মাকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে প্রবাসী ছেলে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here