মৌলভীবাজার ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
110

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত ফখরুল ওরফে ফহরকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় সদর থানার এএসআই রায়হান আহমেদ, এএসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সদর উপজেলার ৪নং আপার কাগাবালা ইউনিয়নের কাগাবালা বাজারে অভিযান পরিচালনা করে আসামি ফখরুলকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ফখরুল ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামি ফখরুল অরফে ফহর মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।


মৌলভীবাজার ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here