আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আঃ বারীকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন

0
75

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সারদারকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়েছে। শনিবার সকাল ৭.৫০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদার (৭৭) খাজরা ইউনিয়নের চক দূর্গাপুর গ্রামের মৃত বেলায়েত সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট ও হার্টের রোগে ভুগছিলেন। শনিবার বাদ আসর রাউতাড়া দক্ষিণপাড়া জামে মসজিদ চত্বরে গার্ড অফ অনার ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মাওঃ রুহুল কুদ্দুস। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, এসআই নবাব আলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আঃ বারীকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here