নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

0
65

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

আজ ১৭ ই মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন বিনম্র শ্রদ্ধায় স্মরণপূর্বক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং র‌্যালিতে অংশগ্রহণ ও কেক কেটে দিনটি উদযাপন করেন।

নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণপূর্বক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও কেক কাটায় অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here