Home সারাদেশ খুলনা বিভাগ সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ২৩৩ তম উপশাখা হিসেবে পুরাতন সাতক্ষীরা উপশাখা উদ্বোধন করা হয়েছে।আজ ২২ মার্চ ২০২৩, বুধবার সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।

খুলনা জোনপ্রধান মোঃ আবদুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাতন সাতক্ষীরা বণিক সমিতির সভাপতি মোঃ তায়ফুল ইসলাম, কাউন্সিলর মো: আইনুল ইসলাম নান্টা ও সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা শাখাপ্রধান মোহাম্মদ হাফিজুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পুরাতন সাতক্ষীরা উপশাখা ইনচার্জ শাহীন হোসেন। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।


সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here