বড়লেখায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার স্বাগত মিছিল অনুষ্ঠিত

0
64

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকা ও হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহবান জানিয়ে মৌলভীবাজারের বড়লেখায় স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২২ মার্চ) বিকালে বড়লেখা উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে মিছিলটি বড়লেখা বাজার মসজিদ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্হানীয় ইসলামিয়া মার্কেটের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।

বড়লেখা উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন এবং বড়লেখা উপজেলা তালামীযের সভাপতি রুবেল আহমদ।

এসময় বড়লেখা উপজেলা ও পৌর আল-ইসলাহ, বড়লেখা উপজেলা ও পৌর তালামীয, লতিফিয়া ক্বারী সোসাইটি, লতিফিয়া ইমাম সমিতি এবং বড়লেখা বাজার আল-ইসলাহর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা, এ সময়ে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরা যাতে বন্ধ থাকে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে দাবি জানান। পরে দেশবাসীর জন্য মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


বড়লেখায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার স্বাগত মিছিল অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here