রাঙ্গাবালীতে স্থানীয়দের অর্থায়নে সড়ক সংস্কার : প্রতিশ্রুতি দিয়েও কাজ করেনি জনপ্রতিনিধিরা

0
80

মোঃ বনি আমিন,বিশেষ প্রতিনিধি রাঙ্গাবালী পটুয়াখালী

এটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের অন্যতম বাজার বাইলাবুনিয়ার প্রধান রাস্তা। একটু টানা বৃষ্টিপাত হলেই কাঁচা এই সড়কটিতে যানবাহন নিয়ে চলাচলের করতে যথেষ্ঠ বেগ পোহাতে হয়। আর ভরা বর্ষা মৌসুমে রাস্তার মাঝে জমে থাকে হাঁটু পানি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সংস্কারের দাবিতে বারবার ধর্না দিয়েও মেলেনি প্রতিকার। এর প্রতিবাদ স্বরূপ বাজারে ভেতরের রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদও দেখিয়েছিল স্থানীয়রা। এরপরেও কোন সমাধান না পেয়ে এবার নিজেরাই সেই রাস্তাটি সংস্কারের কাজ করেছেন। স্থানীয় ব্যবসায়ী, মোটরসাইকেল ও অটো রিক্সা চালকদের নিজস্ব অর্থায়নে রাস্তাটি চলাচলের উপযোগী করতে মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ভেঙ্গেফেলা একটি পুরাতন ভবনের ইট সুরকি সংগ্রহ করে ট্রলির মাধ্যমে এনে গর্তের জায়গাগুলোতে ফেলা হয়। বাইলাবুনিয়া বাজারসহ দুপাশের প্রায় আধা কিলোমিটার রাস্তায় এভাবে ইট সুরকি ফেলে চলাচলের উপযোগী করার কাজ করা হয়েছে।

ভুক্তভোগী এখানকার বাসিন্দারা বলছেন, বাজারের ভেতরে কাঁচা রাস্তায় যানবাহন চলাচলে অধিকাংশ জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়েছে, বর্ষায় এগুলোতে হাঁটু পানি থাকায় চলাচলের কোন উপায় থাকে না।

রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার অনুরোধের করা হলে আশ্বাস দেয়ার পরেও আর কোন উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।


রাঙ্গাবালীতে স্থানীয়দের অর্থায়নে সড়ক সংস্কার : প্রতিশ্রুতি দিয়েও কাজ করেনি জনপ্রতিনিধিরা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here